বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
অপরাধ ডাকাতি মামলায় চাকরিচ্যুত পুলিশ কনস্টেবলসহ মোট ছয়জন গ্রেফতার
logo

ডাকাতি মামলায় চাকরিচ্যুত পুলিশ কনস্টেবলসহ মোট ছয়জন গ্রেফতার

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও অবৈধ মাদক কারবারীদের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‍্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।

এছাড়াও বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসীসহ অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

গত ০৪/০৮/২০২৫ তারিখ অনুমান ১০৩০ ঘটিকার সময় ভিকটিম মোঃ সাইদুর রহমান (৪৩), পিতাঃ মোঃ কয়েদ আলী, সাং-বাংগলা, থানাঃ ধামরাই, জেলাঃ ঢাকা এর ব্যবসা প্রতিষ্ঠানের ৪৫,৩০,০০০/-(পঁয়তাল্লিশ লক্ষ ত্রিশ হাজার) টাকা তার ম্যানেজার ও কর্মচারীর মাধ্যমে ব্যাংকে জমা দানের উদ্দেশ্যে এস আর কর্পোরেশন এর দোকানের লকারে রাখে। পরবর্তীতে দুপুর ১৩১০ ঘটিকার সময় ১০/১২ জন অজ্ঞাত নামা ডাকাত দল ভিকটিমের দোকানে প্রবেশ করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ম্যানেজার ও কর্মচারীদেরকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন পূর্বক লকার হতে উক্ত টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় টাকার ব্যাগটি পড়ে যায়। উক্ত ঘটনায় গত ০৪/০৮/২০২৫ তারিখ রাজধানীর পল্টন থানায় মামলা রুজু হয়। গত ২৯/০৮/২০২৫ তারিখ র‍্যাব-৩ এর একটি চৌকষ আভিযানিক দল উক্ত মামলার একজন সন্দেহভাজন চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল খাইরুল রানা @ শিমুল (৪৬) কে রাজধানীর খিলগাঁও থানাধীন এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব-৩ কর্তৃক গ্রেফতারকৃত চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল খাইরুল রানা @ শিমুল (৪৬) এর দেওয়া তথ্যের ভিত্তিতে  মামলার অপর প্রধান পাঁচ আসামি ক। মোঃ আব্দুল মান্নান (৩২), পিতাঃ বজলুর রহমান, সাং-রায়রাবাদ, থানাঃ লালমোহন, জেলাঃ ভোলা খ। মোঃ শাহিদুর রহমান (৪১), পিতাঃ মৃত আব্দুল খালেক, সাং-জয়পাড়া, থানাঃ দোহার, জেলাঃ ঢাকা গ। মোঃ আব্দুল্লাহ (৪৪), পিতাঃ মৃত রেঘা খান, সাং-শিবগঞ্জ সেনপাড়া, থানাঃ শিবগঞ্জ, জেলাঃ সিলেট ঘ। মোঃ নয়ন মিয়া (৪০), পিতাঃ মৃত সামছুদ্দিন, সাং-মুক্তারপুর, থানাঃ কালিগঞ্জ, জেলাঃ গাজীপুর ঙ। মোঃ রুবেল (৪৩), পিতাঃ আবু সাইদ, সাং-বাউপাড়া, থানা ও জেলাঃ গাজীপুরদের’কে  র‍্যাব-৩, সিপিসি-১ এর স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মিজানুর রহমান এর নেতৃত্বে একটি অভিযানিক দল ৩০ আগস্ট ২০২৫ তারিখ রাজধানীর মিরপুর ও বিমানবন্দর থানা এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হন।

ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন