বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা চিতলমারী কৃষি দফতরের চত্বরে বিনামূল্যে সার. বীজ ও চারা পেলেন ১৩২৫ কৃষক
logo

চিতলমারী কৃষি দফতরের চত্বরে বিনামূল্যে সার. বীজ ও চারা পেলেন ১৩২৫ কৃষক

চিতলমারীতে বিনামূল্যে ১ হাজার ৩২৫ জন কৃষক সার, আমন ধানের বীজ ও নারিকেলের চারা পেয়েছেন। আজ সোমবার ৩০ জুন সকাল ১০ টায় উপজেলা কৃষি দপ্তরের চত্বর থেকে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল প্রধান অতিথি হিসেবে এ সকল উপকরণ বিতরণ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সিফাত-আল-মারফ জানান, কৃষি পুনর্বাসন খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় এ বছর এ উপজেলায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তার অংশ হিসেবে আজ সোমবার সকালে উপজেলার ৭টি ইউনিয়নের ৮২৫ জন কৃষকের মধ্যে জনপ্রতি ৫ কেজি আমন ধনের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। একই দিনে ৫০০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫টি করে এবং ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল প্রতি ৫টি করে নারিকেলের চারা বিতরণ করা হয়েছে।

এছাড়া আগামীতে ৫০ জন কৃষককে ৫টি আমের চারা, ১ হাজার জন শিক্ষার্থীর মাঝে ৪টি করে (নিম, জাম, বেল ও কাঁঠাল) চারা, ১২০ জন কৃষককে সবজি বীজ (কলমি শাক, লাউ, চাল কুমড়া ও মিষ্টি কুমড়া) এবং বিভিন্ন প্রতিষ্ঠানে (মসজিদ, মন্দির, মাদ্রাসা ও স্কুল) ১৪০টি তালের চারা বিনামূল্যে বিতরণ করা হবে।
সার, বীজ ও চারা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ আহম্মদ ইকবাল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন ও   সমাজ সেবা কর্মকর্তা মো. সোহেল পারভেজ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন