ছোটভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তিনি বনানী কবরস্থানে গিয়ে এ জিয়ারত করেন।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ওসমান হাদির কবর জিয়ারত ও পরে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায় নাম উঠাতে আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করেন।
শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের পাশাপাশি তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরও জিয়ারত করেন।
তবে রাজধানীর পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত না থাকায় সেখানে যাওয়ার কর্মসূচি বাতিল করেছেন তারেক রহমান।