চার্জ দ্যা এ্যাফেয়ার্স, অস্ট্রেলিয়া'ন হাইকমিশন ক্লিনটন পবকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে সিটিটিসি প্রধান মোঃ মাসুদ করিম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সোমবার (৪ এপ্রিল) সকাল ১১:০০ ঘটিকায় সিটিটিসির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকালে উভয় পক্ষ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদার, তথ্য বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। এছাড়াও সাক্ষাৎকালে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, উদীয়মান হুমকি এবং সেগুলো মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। ক্লিনটন পবকে বাংলাদেশ পুলিশ ও সিটিটিসির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষন প্রদানের আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রেক্ষিতে এই বৈঠক দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে সন্ত্রাসবিরোধী কার্যক্রমে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
চার্জ দ্যা এ্যাফেয়ার্স, অস্ট্রেলিয়া'ন হাইকমিশন এর সাথে সিটিটিসি প্রধানের সৌজন্য সাক্ষাৎ
চার্জ দ্যা এ্যাফেয়ার্স, অস্ট্রেলিয়া'ন হাইকমিশন এর সাথে সিটিটিসি প্রধানের সৌজন্য সাক্ষাৎ
চার্জ দ্যা এ্যাফেয়ার্স, অস্ট্রেলিয়া'ন হাইকমিশন ক্লিনটন পবকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে সিটিটিসি প্রধান মোঃ মাসুদ করিম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সোমবার (৪ এপ্রিল) সকাল ১১:০০ ঘটিকায় সিটিটিসির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে উভয়
পক্ষ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদার, তথ্য বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। এছাড়াও সাক্ষাৎকালে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, উদীয়মান হুমকি এবং সেগুলো মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। ক্লিনটন পবকে বাংলাদেশ পুলিশ
ও সিটিটিসির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষন প্রদানের আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রেক্ষিতে এই বৈঠক দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে সন্ত্রাসবিরোধী কার্যক্রমে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত