শনিবার, ৬ জুন ২০২৬
logo
Breaking News
পবিত্র গাদিরে খুম ঈমানী ঘোষণার শোকরিয়া সমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত নিখোঁজ তিন কিশোরীকে উদ্ধার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ ৪ জন বীর মুক্তিযোদ্ধাসহ ২০০+ নেতাকর্মী ও সমর্থকের জাতীয় নাগরিক পার্টিতে যোগদান কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫ লাখ ৭২ হাজার পিস ইয়াবাসহ একজন আটক সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১ মোংলায় ভুয়া র‍্যাব পরিচয় দেওয়া প্রতারক আটক সংসদ ভবন এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ নবীনগর বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে মানববৃক্ষ তৈরি করে পরিবেশ দিবস উদযাপন
সারাবাংলা চাঁপাইনবাবগঞ্জে বিডিইআরএম এর নয়া কমিটি গঠিত
logo

চাঁপাইনবাবগঞ্জে বিডিইআরএম এর নয়া কমিটি গঠিত

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠনের লক্ষ্যে এক সভা অদ্য (১৬ জুলাই ২০২৫) বুধবার বিকেল ৪ টায় চাঁপাইনবাবগঞ্জের উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের জেলা সভাপতি ব্রহ্মানাথ ঠাকুর এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাস।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ এর প্রতিষ্ঠাতা আচার্য্য শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী মহারাজ, প্রথম আলো’র চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন দিলু, সংগঠনের উপদেষ্টা মোঃ শরিফুল হক (গেদু), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুণ কুমার সাহা, বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক নিরঞ্জন রবিদাস ।
 
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক দেবসাগর ঠাকুর, সহ সম্পাদক সাধারণ অর্পিতা রানী দাস, সাংগঠনিক সম্পাদক পশুপতি রবিদাস (০২), কোষাধ্যক্ষ নাগর সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক পশুপতি রবিদাস (০১) প্রমুখ নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন সংগঠনের জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক স্বপন কুমার দাস।

প্রথম আলো’র চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন দিলু বলেন, “বৈষম্য সর্বত্রই। এর বিরুদ্ধে প্রতিবাদই একমাত্র মুক্তির পথ। সংগঠন ছাড়া কোনও মূল্য নেই। আপনার সংগঠিত হোন। আমরা সাংবাদিকরা সবসময়ই প্রান্তিক জনগোষ্ঠীর পাশে আছি, থাকবো।”

সংগঠনের উপদেষ্টা মোঃ শরিফুল হক (গেদু) বলেন, “কর্মদক্ষতার ভিত্তিতে মানুষকে মূল্যায়ন করা উচিত। মানুষে-মানুষে ভেদাভেদ করা মোটেই উচিত নয়। সমাজে সকল পেশার মানুষেরই প্রয়োজন আছে। কাউকে বাদ দিলে সমাজ তার ভারসাম্য হারাবে। সভ্যতার বিকাশে সকল শ্রেণির শ্রম অনস্বীকার্য। কাউকে ছোট করার কোনও যুক্তিই হয় না।”

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুণ কুমার সাহা বলেন, “চাঁপাইনবাবগঞ্জ জেলায় দলিতদেরকে আমরা আলাদা করে বিবেচনা করি না। সবাই মিলেমিশে এগিয়ে যাচ্ছি। আমাদের জেলায় সকল দলিত সম্প্রদায়কে সংগঠনের সাথে যুক্ত করার প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। আমরা সার্বিকভাবেই থাকবো।”

উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ এর প্রতিষ্ঠাতা আচার্য্য শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী মহারাজ বলেন, “জাতপাত দূরীকরণে আমি ১৯৮২ সাল থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। বৈষ্ণব আন্দোলনের মাধ্যমেই সমাজে ঐক্য সাম্য ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব। আপনাদের ন্যয় সঙ্গত আন্দোলনে আপনারা উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘকে সাথে পাবেন।”

প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাস বলেন, “বিডিইআরএম সারাদেশের ৬১টি জেলা ও ৪৩টি উপজেলায় বিস্তৃত হয়ে সমাজের বৈষম্য দূরীকরণে কাজ করে যাচ্ছে। অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও মানবাধিকার সুরক্ষায় আমাদের আন্দোলনে সমমনা সকলের অবদান আবশ্যিক বলে আমরা বিশ্বাস করি। সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক প্রচেষ্টাই পারে জাতপাত বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে। ”

আলোচনা শেষে চলমান কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে ব্রহ্মানাথ ঠাকুরকে সভাপতি, স্বপন কুমার দাসকে সাধারণ সম্পাদক ও পশুপতি রবিদাসকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট বিডিইআরএম-চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি চূড়ান্ত করা হয়। একইসাথে শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী মহারাজ কে প্রধান উপদেষ্টা, শারিফুর হক  গেদু), সাজেমান মন্ডল, আজহারুল ইসলাম এবং তরুণ কুমার সাহা কে সম্মানিত উপদেষ্টা হিসেবে মনোনিত করা হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন