বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা চাঁদাবাজি মামলার আসামি তাইজুলকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১০
logo

চাঁদাবাজি মামলার আসামি তাইজুলকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১০

গত ১২/০৪/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ১৮.৩০ ঘটিকার সময় ভাঙ্গারী ব্যবসায়ী ভিকটিম মো: এমরান হাওলাদার (২৮)’কে আসামী মোঃ তাইজুল ইসলাম (৩৫) এর বাসায় ভাঙ্গারী মালামাল আছে বলে প্রলোভন দেখিয়ে তার বাসায় নিয়ে যায় এবং ভিকটিমকে বাসায় আটক রেখে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা চাঁদা দাবী করে।

ভিকটিমের সাথে থাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা এবং একটি স্বার্ণের আংটি নিয়ে নেয়। পরবর্তীতে ভিকটিমের ভগ্নিপতি আব্দুর রহিম এর নিকট মোবাইলে চাঁদার টাকা চাইলে তিনি আসামীদের বিকাশ নম্বরে ৫,০০০/- টাকা প্রেরণ করেন এবং তিনি বিষয়টি কদমতলী (ডিএমপি) থানা পুলিশকে অবহিত করলে আসামী মোঃ তাইজুল ইসলাম (৩৫) এর বাসায় পুলিশ অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে ও অপর আসামী মো: অমিত (২৮)’কে গ্রেফতার করে।

উক্ত ঘটনায় ভিকটিম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ডিএমপি, ঢাকার কদমতলী থানায় অভিযোগ দায়ের করলে ডিএমপি, ঢাকার কদমতলী থানার মামলা নং- ১৯,তারিখ- ১৪/০৪/২০২৫ খ্রি:ধারা- ৩৪২/৫০৬(২)/৩৪/৩৮৫/৩২৩ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত মামলার পলাতক আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‍্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীগণকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় অদ্য ০৮/০৭/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৫.১০ ঘটিকায় র‍্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামী মোঃ তাইজুল ইসলাম (৩৫), পিতা- মোঃ ইস্কান্দার মিয়া, সাং- নাইরহাট, থানা- সদরপুর, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
 
 -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন