সরকারি টিসিবি ও ওএমএস পণ্য বিতরণকালে চাঁদা না দেওয়ায় এক ডিলারকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঢাকার এম এম সবুজবাগ আমলী আদালতে একটি সি.আর মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী আমিনুর রহমান (পিতা: দুধা ভূঁইয়া)। আদালত সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর ২০২৫ বিকেল আনুমানিক ৫টার দিকে সবুজবাগ থানার পূর্ব রাজারবাগ কালীবাড়ি মাটির রাস্তা, পানির পাম্পের পেছনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর অভিযোগ, আনোয়ার হোসেন ও আরিয়ান হোসেন নামের দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে তার কাছে চাঁদা দাবি করে আসছিল। ইতিমধ্যে তার একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে, ওই কল রেকর্ডে শোনা যায় -এককালীন ৫ লাখ টাকা এবং মাসে মাসে ২ লাখ টাকা চাঁদা দিতে হবে।তবে অভিযুক্তদের ব্যক্তিগতভাবে চিনতেন না আমিনুর।কিছুদিন যেতে না যেতেই সরাসরি সাংবাদিক পরিচয় দিয়ে, টিসিবি'র পণ্য বিতরণ কালে চাদা নিতে আসে- একপর্যায়ে চাঁদা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা হেলমেট দিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করে।
ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন বলে জানা গেছে। এ সময় এলাকাবাসী অভিযুক্তদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
অভিযুক্তরা পালিয়ে গিয়ে উল্টো বাদীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে। এতে করে আমিনুর বর্তমানে বিভিন্ন আইনি ও সামাজিক হয়রানির সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেন।
এ ঘটনায় ভুক্তভোগী এম এম সবুজবাগ আমলী আদালত, ঢাকা-তে সি.আর মামলা নং ৩৩০/২০২৫ দায়ের করেন। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত আনোয়ারের... মুঠো ফোনে একাধিকবার কল করে ও কোন বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে সবুজবাগ থানার কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন.. বিষয়টি আমাদের কাছে তদন্তে আছে, আমরা তদন্ত করে ঘটনা সত্য হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।