৯ জুলাই ২০২৫ তারিখ ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে চালের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
ঢাকা মেট্রোপলিটন এলাকাতে অধিদপ্তরের ১০ জন কর্মকর্তার নেতৃত্বে ১০টি টিম কর্তৃক ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী, মালিবাগ, লালবাগ, মধ্য বাড্ডা, মোহাম্মদপুর বাজার, টাউন হল বাজার, মিরপুর-১০, ষাট ফিট এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
বাজার তদারকিতে ঢাকা মহানগরীতে ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম পরিচালনার জন্য ২২টি প্রতিষ্ঠানকে ১,২৮,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
উল্লেখ্য, আজ দেশের ৪৪টি জেলায় অধিদপ্তরের ৬৩টি টিম কর্তৃক পরিচালিত বাজার তদারকিতে ১৩৮টি প্রতিষ্ঠানকে ১০,০৪,০০০ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে।
-খবরপ্রতিদিন/ সি.ব