শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতি মেধাবী ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে
logo

বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতি মেধাবী ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে

সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের জন্য কাজ করছে বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতি। সাম্প্রতিক সময়ে সংগঠনটির উদ্যোগে নোয়াখালীর ফেনী ও লক্ষীপুরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ১০০ জন মেধাবী শিক্ষার্থী সহ মোট ৮০০ জন সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ সহায়তা করা হয়। গত ১৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতি ঢাকার উদ্যোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের

অডিটোরিয়াম হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতির সভাপতি মির্জা গালিব আহমেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোঃ ইসমাইল জবিউল্লাহ ।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পরিকল্পনা কমিশনের সদস্য সচিব ড. কাইয়ুম আরা বেগম, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মাদ আবু ইউসুফ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজান রহমান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব অধ্যাপক মনির হোসেন পাটোয়ারী। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ও গ্লোবাল ক্লায়েন্টের পরিচালক নারী উদ্যোক্তা ফারিয়া বিনতে গালিব নদী।

অনুষ্ঠানে অতিথি ও গুণীজনদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উল্লেখ থাকে যে বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী দাতব্য প্রতিষ্ঠান। সমাজের অবহেলিত দুঃস্থ মানুষের পাশে থেকে সেবা প্রদান করে আসছে।

খুঁজুন