শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
সারাবাংলা ব্রাহ্মণবাড়িয়ার ঈদ যাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কাজ করছে সেনাবাহিনী
logo

ব্রাহ্মণবাড়িয়ার ঈদ যাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কাজ করছে সেনাবাহিনী

ব্রাহ্মণবাড়িয়ার ঈদ যাত্রার নিরাপত্তা ও শৃংখলা নিশ্চিত করতে সেনাবাহিনীর চেকপোষ্ট ও মোবাইল কোর্টের কার্যক্রম। ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ছুটির আগে থেকেই ব্রাহ্মণবাড়িয়ার গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনীর কঠোর তদারকি ও নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

গত ০১ জুন থেকে আশুগঞ্জ টোল প্লাজা, সরাইল বিশ্বরোড, কাউতলী মোড়সহ ব্রাহ্মণবাড়িয়া আর্মি ক্যাম্প এবং আশুগঞ্জ আর্মি ক্যাম্পের পক্ষ থেকে স্থাপন করা হয়েছে চেকপোষ্ট, পরিচালনা করা হচ্ছে মোবাইল কোর্ট এবং যানজট নিরসনে নেয়া হয়েছে কার্যকরী পদক্ষেপ।

ব্রাহ্মণবাড়িয়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জানান, ঈদের ছুটিতে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে চলছে কঠোর নজরদারি। যাত্রীদের নিরাপত্তা, যান চলাচলের শৃংখলা রক্ষা এবং দালাল চক্র ও অসাধু পরিবহন মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

আশুগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার থেকে কথা বলে জানা যায়, যানজট নিরসনের লক্ষ্যে গত ০১ জুন এবং ০৩ জুন ২০২৫ তারিখে ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে সরাইল বিশ্বরোড মোড়ের সকল অবৈধ স্থাপনা উচেছদ করা হয়েছে। ঈদ-উল-আযহা উপলক্ষে বিভিন্ন গরুর হাটে যেন কোন প্রকার চাঁদাবাজি না হয়, সে বিষয়েও সেনাবাহিনী সজাগ রয়েছে। মোবাইল টহল দলের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।

এ সকল কার্যক্রমের ফলে সাধারণ জনগণ ঈদ যাত্রায় স্বস্তি অনুভব করছেন এবং আইন-শৃংখলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। ঈদ যাত্রায় নিরাপত্তা ও শৃংখলা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় সেনাবাহিনী চেকপোষ্ট ও মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন