বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
সারাবাংলা ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া সীমান্তে অভিযান চালিয়ে ২ কোটি ৫৯ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি
logo

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া সীমান্তে অভিযান চালিয়ে ২ কোটি ৫৯ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী দেবগ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২ কোটি ৫৯ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে।
 
গতকাল শনিবার বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধীনস্থ আখাউড়া বিওপির টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী দেবগ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বিজিবি টহলদল ২৭৬১ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়ির আনুমানিক সিজারমূল্য ২,৫৯,৭৭,০০০/- (দুই কোটি উনষাট লক্ষ সাতাত্তর হাজার) টাকা।

জব্দকৃত শাড়িগুলো যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” বর্তমান বিজিবি মহাপরিচালকের এই নির্দেশনা বাস্তবায়নে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে। এলক্ষ্যে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

খুঁজুন