বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
অপরাধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত লিজা আক্তার হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে সিআইডি
logo

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত লিজা আক্তার হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে সিআইডি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার শান্তিনগর এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত লিজা আক্তার হত্যা মামলায় এক বছর পাঁচ মাস পর এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি মাহতাব হোসেন রুদ্র (২৫), পিতা-কহিদুর রহমান, মাতা-মাসেদা বেগম, স্থায়ী ঠিকানা: গ্রাম-রামেশ্বর শর্মা, থানা-উলিপুর, জেলা-কুড়িগ্রাম। তাকে আজ বুধবার (৭ জানুয়ারি ২০২৬) ভোর ২টা ৩০ মিনিটে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন নবীনগর হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার করে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ ইউনিট ও এলআইসি শাখার একটি যৌথ আভিযানিক টিম।

২০২৪ সালের ১৮ জুলাই বিকাল আনুমানিক ৫টায় রমনা থানাধীন শান্তিনগর মোড় ও সিদ্ধেশ্বরী নিউ সার্কুলার রোড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। ওই সময় কানিফার টাওয়ারের ১৪ তলার একটি ফ্ল্যাটের বারান্দায় অবস্থানরত লিজা আক্তার গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই ২০২৪ তারিখে তার মৃত্যু হয়।পরবর্তীতে এই ঘটনায় রমনা মডেল (ডিএমপি) থানার মামলা নং-০১, তারিখ- ০৫/০৯/২০২৪ খ্রি., ধারা-১৪৩/১৪৭/৩২৩/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড তৎসহ বিষ্ফোরক উপাদানাবলি আইন ১৯০৮ এর ৩/৪/৬ ধারা রুজু করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, ঘটনার দিন আসামী মাহতাব হোসেন রুদ্র স্থানীয় আওয়ামী লীগ নেতা মোস্তফা জামান পপিসহ হেলমেট পরিহিত আওয়ামীপন্থী নেতাকর্মীদের সঙ্গে অবস্থান করে আন্দোলন দমনে সহিংস কর্মকাণ্ডে অংশ নেন। 

ঘটনার পর থেকে আসামী আত্মগোপনে ছিলেন। মামলার তদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুঁজুন