বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
অপরাধ বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত নাদিমুল হক এলেম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি স্বপন গ্রেফতার
logo

বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত নাদিমুল হক এলেম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি স্বপন গ্রেফতার

বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত নাদিমুল হক এলেম হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামিদের একজন সরোয়ার হোসেন স্বপনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ রাত ১:৪৮ (তারিখ-০৭/০৮/২০২৫ খ্রি.) মিনিটে রাজধানীর বাবুবাজার এলাকার আলিফ লাম মিম কমপ্লেক্সের একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত স্বপন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।

উল্লেখ্য, গত বছরের ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজের মোড় সংলগ্ন পাতলা খান লেনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বৈষম্য বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ও শেখ বোরহান উদ্দিন কলেজের সাবেক শিক্ষার্থী নাদিমুল হক এলেম।

ঘটনার পর নিহতের মা ইসমত আরা বাদী হয়ে শেখ হাসিনাসহ মোট ৮৯ জনকে এজাহারনামীয় আসামি করে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর-০১, তারিখ ০১/০৯/২০২৪, ধারা ৩০২/১২০(বি)/১০৯/৩৪ পেনাল কোড)। একই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. শামসুল আলম আরেফিন সূত্রাপুর থানায়, মামলা নং-০৩, তারিখ- ২৪/০৮/২০২৪, ধারা- ৩৪/১০৯/১৪৯/৩০২পেনাল কোড) রুজু করেন।

বর্তমানে ঘটনাটির তদন্ত কার্যক্রম সিআইডি, ঢাকা মেট্রো (দক্ষিণ) বিভাগ পরিচালনা করছে। গ্রেফতারকৃত স্বপনকে আদালতে উপস্থাপন ও পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন