বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
অপরাধ বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলায় যুবলীগ নেতা উজ্জ্বল দাস’কে গ্রেফতার করেছে সিআইডি
logo

বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলায় যুবলীগ নেতা উজ্জ্বল দাস’কে গ্রেফতার করেছে সিআইডি

গত ২২/০৯/২০২৫ খ্রি. তারিখ সন্ধ্যায় সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি আভিযানিক দল নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকা থেকে যুবলীগ নেতা উজ্জ্বল দাসকে গ্রেফতার করেছে।  যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত উজ্জল দাস ঢাকার সূত্রাপুর থানার ৪৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

সূত্রাপুর থানার (ডিএমপি) মামলা নম্বর-০১, তারিখ ০১/০৯/২০২৪ খ্রি., ধারা ৩০২/১২০(বি)/১০৯/৩৪ পেনাল কোড এর এজাহার নামীয় ৫৯ নং আসামী উজ্জল দাস এর ঠিকানা পিতা- মৃত হরিপদ দাস, মাতা- রাধারাণী দাস, ৭ নং জাস্টিস লালমোহন দাস লেন, কাঠেরপুল, সূত্রাপুর, ঢাকা।

উল্লেখ্য, গত বছরের ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজের মোড় সংলগ্ন পাতলা খান লেনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বৈষম্য বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ও শেখ বোরহান উদ্দিন কলেজের সাবেক শিক্ষার্থী নাদিমুল হক এলেম।  ঘটনার পর নিহতের মা কিসমত আরা বাদী হয়ে শেখ হাসিনাসহ মোট ৮৯ জনকে এজাহারনামীয় আসামি করে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর-০১, তারিখ ০১/০৯/২০২৪খ্রি., ধারা ৩০২/১২০(বি)/১০৯/৩৪ পেনাল কোড)।  একই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. শামসুল আলম আরেফিন সূত্রাপুর থানায় (ডিএমপি) মামলা নং-০৩, তারিখ- ২৪/০৮/২০২৪খ্রি., ধারা- ৩৪/১০৯/১৪৯/৩০২ পেনাল কোড রুজু করেন। 

বর্তমানে ঘটনাটির তদন্ত কার্যক্রম সিআইডি, ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ পরিচালনা করছে।  গ্রেফতারকৃত উজ্জ্বল দাস (৪৪)কে বিজ্ঞ আদালতে সোপর্দকরণ ও রিমান্ডের আবেদনসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।  
অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অপরাপর সদস্যদের সনাক্ত ও গ্রেফতার করার স্বার্থে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন