অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, শনিবার (২৫ অক্টোবর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে পাঁচজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১। ফজলে রাব্বি (২৮) ২। তানভীর ইসলাম কাল্লু (২২) ৩। আমির হামজা (৩২) ৪। রাশেদুল ইসলাম (২৫) ও ৫। মিলন (৪২)। এ সময় গ্রেফতারকৃত রাশেদুল ইসলামের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব