বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
জাতীয় বিতর্কের পর সেই নতুন লোগো সরাল জামায়াত
logo

বিতর্কের পর সেই নতুন লোগো সরাল জামায়াত

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে স্পেনের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের আলাদা দুটি বৈঠকে নতুন লোগো দেখা যায়। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী পরে সেই লোগো সরিয়ে নেয়।

বৈঠকে থাকা সবুজ পতাকায় দেখা যায় বই ও উদীয়মান সূর্য; তার ওপর কলম দেখা যায়। কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে। সোমবার (২৯ সেপ্টেম্বর) জামায়াতের আমির সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় আমিরের কার্যালয়ে। তখন সেখানে লোগোটি দেখা যায়নি।

লোগো পরিবর্তনের বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে বলেন, রাজনৈতিক দলের লোগো পরির্বতন হতেই পারে। আমাদের দলীয় লোগো নিয়ে আলোচনা আছে। এখনো চূড়ান্ত হয়নি। এটি (বৈঠকে দেখা লোগো) একটি প্রস্তাবিত লোগো। শিগগিরই বিষয়টি চূড়ান্ত করা হবে এবং আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

তবে রোববার দেখানো লোগোটি ভুলবশত প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। তিনি বলেছেন, লোগো নিয়ে এখনো আলোচনা চলছে। চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে লোগো প্রকাশ করা হবে।

এর আগেও লোগো পরিবর্তন করেছিল জামায়াতে ইসলামী। আগের লোগোতে একটি গম্বুজের মতো কাঠামো ছিল। গম্বুজের ভেতরে ‘আল্লাহ’ লেখা ছিল। এর মধ্যে ছিল দলীয় প্রতীক দাঁড়িপাল্লা। নিচে ‘আকিমুদ দ্বিন’ (দ্বিন কায়েম কর) কথাটি লেখা ছিল।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন