বিশ্বমঞ্চে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ,বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১০ জুন) সকালে সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘১৭৫ জন শান্তিরক্ষী শহিদ হয়েছেন। যুদ্ধবিরোধী, শান্তিকামী মানুষের জন্য বিশ্বমঞ্চে এই গৌরব সহজ ছিল না। অনেক চ্যালেঞ্জ ও প্রতিকূলতা পার করতে হয়েছে।
তিনি বলেন, নারীরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছে এবং আগামী দিনেও এই যাত্রা অব্যাহত থাকবে।
তারেক রহমান বলেন, দেশের সশস্ত্র বাহিনী সম্মানের প্রতীক। মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বিভিন্ন সময় সশস্ত্র বাহিনীকে নিয়ে অপতৎপরতা লক্ষ্য করা গেছে এবং ঐক্য বিনষ্টের চেষ্টা হয়েছে। অতীত থেকে শিক্ষা নিয়ে স্বমহিমায় নিজেদের প্রতিষ্ঠা করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তিত ভূরাজনৈতিক সমীকরণে প্রযুক্তি নির্ভর হতে হবে। সরকার এ বিষয়ে উদ্যোগ নিচ্ছে। তিনি আরও বলেন, স্বাধীন ও আত্মনির্ভরশীল জাতি হিসেবে বাংলাদেশ মানবতার পক্ষে এবং আগ্রাসন ও সংঘাতের বিপক্ষে কাজ করে যাবে।
বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বিশ্বমঞ্চে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ,বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১০ জুন) সকালে সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘১৭৫ জন শান্তিরক্ষী শহিদ হয়েছেন। যুদ্ধবিরোধী, শান্তিকামী মানুষের জন্য বিশ্বমঞ্চে এই গৌরব সহজ ছিল না। অনেক চ্যালেঞ্জ ও
প্রতিকূলতা পার করতে হয়েছে। তিনি বলেন, নারীরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছে এবং আগামী দিনেও এই যাত্রা অব্যাহত থাকবে। তারেক রহমান বলেন, দেশের সশস্ত্র বাহিনী সম্মানের প্রতীক। মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বিভিন্ন সময় সশস্ত্র বাহিনীকে নিয়ে অপতৎপরতা লক্ষ্য করা গেছে এবং ঐক্য
বিনষ্টের চেষ্টা হয়েছে। অতীত থেকে শিক্ষা নিয়ে স্বমহিমায় নিজেদের প্রতিষ্ঠা করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তিত ভূরাজনৈতিক সমীকরণে প্রযুক্তি নির্ভর হতে হবে। সরকার এ বিষয়ে উদ্যোগ নিচ্ছে। তিনি আরও বলেন, স্বাধীন ও আত্মনির্ভরশীল জাতি হিসেবে বাংলাদেশ মানবতার পক্ষে এবং আগ্রাসন ও সংঘাতের বিপক্ষে কাজ করে যাবে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত