বুধবার, ১০ জুন ২০২৬
logo
Breaking News
চিত্রনায়ক সালমান শাহর দেহবাশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ বাংলাদেশ সীমান্তে ভারতের জোরপূর্বক অনুপ্রবেশ ও আগ্রাসনের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের প্রতিবাদ মিছিল ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান সাভারে সাংবাদিকদের ওপর হামলা মামলার প্রধান আসামি শামীম গ্রেফতার বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী পাবনায় হোসেন আলী হত্যার ঘটনায় তিনজন গ্রেপ্তার বরিশাল বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা দপ্তরের  নতুন ভারপ্রাপ্ত পরিচালক সিরাজিস সাদিক সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত অপ-সাংবাদিকতা প্রতিরোধে পুলিশ সুপারের সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সম্পাদকদের মতবিনিময় ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করলেন প্লাতিনি
সারাবাংলা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা দপ্তরের  নতুন ভারপ্রাপ্ত পরিচালক সিরাজিস সাদিক
logo

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা দপ্তরের  নতুন ভারপ্রাপ্ত পরিচালক সিরাজিস সাদিক

আবদুল্লাহ আল শাহিদ খান ,ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে লোক প্রশাসন বিভাগের সহকারী  অধ্যাপক মো. সিরাজিস  সাদিক-কে। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে শারীরিক শিক্ষা অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বে ছিলেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. আতিকুল হক ফরাজী। তাকে ১০ জুন ২০২৬ তারিখ থেকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

নবনিযুক্ত পরিচালক জনাব মোঃ সিরাজিস সাদিক বলেন, "বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছে, আমি তা সর্বোচ্চ সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করব। শিক্ষার্থীদের খেলাধুলা ও শারীরিক বিকাশের স্বার্থে অতীতে যে ধরনের সমস্যার সৃষ্টি হয়েছিল, সেসব বিষয়ের পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার সর্বচ্চ চেষ্টা করবো।"

খুঁজুন