শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
সারাবাংলা বিরামপুর সীমান্তে ১৫ জনকে বিএসএফের পুশইন
logo

বিরামপুর সীমান্তে ১৫ জনকে বিএসএফের পুশইন

দিনাজপুর জেলার বিরামপুর সীমান্ত দিয়ে পুরুষ, নারী-শিশুসহ ১৫ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শুক্রবার ( ১৩ জুন) রাত আড়াইটার দিকে বিরামপুর উপজেলা ৫নং বিনাইল ইউনিয়নের অচিন্তপুর সীমান্তের ২৮৫ মেইন পিলার এলাকা দিয়ে তাঁদের পুশইন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এবি এম জাহিদুল করিম।

ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থত অচিন্তপুর সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েব সুবেদার রফিকুল ইসলাম জানান, শুক্রবার (১৩ জুন) রাত আড়াইটার দিকে সীমান্তের ২৮৫ মেইন পিলার এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা তাঁদের নিয়ন্ত্রণাধীন বিদ্যুতের আলো বন্ধ করে দেন। টহল বিজিবি সদস্যরা সেখানে ওঁৎপেতে অবস্থান করে। পরে অন্ধকারে মধ্যে ভারত থেকে ১৫ জনকে আসতে দেখেন তারা। এ সময় বিরামপুর উপজেলার অচিন্তপুর সীমান্ত পিলার ২৯৫/১ এস হতে আনুমানিক ১৪০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাঁদের আটক করে বিজিবি ক্যাম্পে হেফাজতে রাখা হয়। এদের মধ্যে ৩জন পুরুষ, ৩জন নারী এবং ৯ শিশু রয়েছে।

বিরামপুর সীমান্তে বিএসএফের পুশ ইনকৃতরা হলেন, নড়াইল জেলার কালিয়া থানার শীতলপার্টি গ্রামের মৃত্যু উমর মোল্লার ছেলে আকাশ মোল্লা (৬০), আকাশ মোল্লা স্ত্রী হিরিনা বেগম (৫২),আকাশ মোল্লার ছেলে হাসু মোল্লা (৩৪),হাসু মোল্লার ছেলে বিল্লাল মোল্লা (১৬), একই গ্রামের মোহাম্মদ মোল্লা (১২), আহমেদ মোল্লা (০৮) ও মেয়ে রাবেয়া মোল্লা (০৪), আকাশ মোল্লার ছেলে মনির মোল্লা (৩০), মনির মোল্লার স্ত্রী ঝরনা খাতুন (২৮) ও মেয়ে সুমাইয়া খাতুন (১১), ছেলে আলমিন মোল্লা (০৮), মেয়ে সুমাইয়া খাতুন (০৬), খাদিজা খাতুন (০৪), ছেলে ইব্রাহিম মোল্লা (০২), মৃত্যু হাফিজুল মোল্লার স্ত্রী তাজমা বেগম (৪০)। এদের মধ্যে ৯ জন শিশু রয়েছে।

ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এবি এম জাহিদুল করিম জানান, বিএসএফের পুশইনকৃত ১৫ জনকে আইনী প্রক্রিয়ার মাধ্যমে বিরামপুর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তিনি আরো জানানা, আমার অধীনস্থত সকল সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যদের সর্তকতার দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে চোরাচালান ও মাদক দ্রব্য প্রতিরোধে বিজিবি'র অভিযান অব্যাহত থাকবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন