বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
জাতীয় বিমানবন্দরে বোমা আতঙ্ক, চলছে তল্লাশি
logo

বিমানবন্দরে বোমা আতঙ্ক, চলছে তল্লাশি

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোম রয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অজ্ঞাতনামা নম্বর থেকে ফোন করে জানানো হয়। এ ঘটনায় যাত্রীদের নিরাপদে নামিয়ে বিমানে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

আজ শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটে ফ্লাইটটির ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। উড়োজাহাজটির বৈমানিক ছিলেন ক্যাপ্টেন আবদুর রহমান। তবে ফ্লাইট ছাড়ার আগে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে জানানো হয়, বিমানে বোমা রয়েছে। এরপরই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নিয়ে আসা হয়। আইনশৃঙ্খলা বাহিনী শুরু করে তল্লাশি অভিযান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ.বি.এম. রওশন কবীর জানান, ‘একটি অজানা নম্বর থেকে ফোন কলের মাধ্যমে জানানো হয় যে, ফ্লাইটে বোমা রয়েছে। সে সময় উড়োজাহাজটি উড্ডয়নের প্রস্তুতিতে ছিল। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিকভাবে সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়।’

তিনি আরও জানান, বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গুরুত্বের সঙ্গে দেখছে এবং আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তল্লাশি চালাচ্ছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন