আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে অন্তত ১৭ আনসার সদস্য আহত হয়েছেন, রাজধানীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের।
আজ শনিবার (১৮ অক্টোবর) বিকেলে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান।
আশিকুজ্জামান বলেন,এখন পর্যন্ত ঘটনাস্থলে আমাদের এক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ১৭ জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে ৯ জনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে।
আহত অপর আটজনকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে। পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বিজিবির ২ প্লাটুন সদস্য। তবে এখনো আগুনের তীব্রতা কমেনি।
-খবরপ্রতিদিন/ সি.ব