বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
জাতীয় বিজিবির মানবিক সহায়তা: ফেনীতে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
logo

বিজিবির মানবিক সহায়তা: ফেনীতে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর পরশুরাম উপজেলার চিতলিয়া ইউনিয়নের মধ্যম ধনীকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ২০০ জন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৯ জুলাই সন্ধ্যা ৭টায় বিজিবির কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ রেজাউল কবির এর উপস্থিতিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক বন্যার্তদের মাঝে ২০০ প্যাকেট প্রস্তুতকৃত খাবার (খিচুড়ি, ডিম ভুনা, সবজি, ডাল ও বোতলজাত সীমান্ত পানি) বিতরণ করা হয়।

খাদ্য বিতরণ কার্যক্রমে ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, পরশুরাম ও গুথুমা বিওপির কমান্ডারগণ, পরশুরাম থানার ওসি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় প্রায় ১৪টি পয়েন্টে নদী প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবনের সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে বিজিবি‌ সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দুর্যোগকালীন মানবিক সহায়তায়ও অগ্রণী ভূমিকা রেখে চলেছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন