বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রাজনীতি বিএনপিতে যোগ দিলেন রাশেদ খাঁন
logo

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খাঁন

মুহাম্মদ রাশেদ খাঁন গণঅধিকার পরিষদ ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বিএনপিতে যোগ দেন।

রাশেদ খাঁন ঝিনাইদহ -৪আসনে বিএনপি প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, পরাশেদ খাঁন তিনি বিএনপিতে যোগ দিচ্ছেন। আমি অভিনন্দন জানাই। বিএনপি সিদ্ধান্ত নিয়েছেন রাশেদ খাঁন ঝিনাইদহ- ৪ আসন যেটা ঝিনাইদহ সদর ও কালিগঞ্জ থানা নিয়ে; এই আসনে রাশেদ খাঁনকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দিয়েছে।

তিনি বলেন,আমি অনুরোধ করব, ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সকল নেতা-কর্মীকে রাশেদ খাঁনের সঙ্গে কাজ করার জন্য এবং তাকে বিজয়ী করতে সর্বশক্তি দেওয়ার জন্য।

রাশেদ খাঁন বলেন,আমি ও নুরুল হক নূর কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে জুলাই বিপ্লবে আমার ভূমিকা সাংবাদিকরা জানেন। এ নিয়ে আমি কিছু বলতে চাই না। বিএনপি গণ-মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই সংগ্রাম করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যাকে আমি নিজের আদর্শ মনে করি। বর্তমান বিএনপির নেতত্ব দিচ্ছেন তারেক রহমান। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন ভালোবাসেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থেকে তার সাথে আমার সম্পর্ক।

তিনি আরও বলেন,আমি মনে করি, নতুন বাংলাদেশ গঠনে তার নেতত্ব দেশ এবং জনগনের জন্য অত্যন্ত প্রয়োজন। আমি বিশ্বাস করি, সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমি রাশেদ খাঁন আজকে বিএনপিতে যোগদান করেছি এবং জনাব তারেক রহমানের নেতত্ব দেশ ও জনগনের জন্য সংগ্রাম করে যাব ও কাজ করে যাব।

এই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদও উপস্থিত ছিলেন।

খুঁজুন