আজ বুধবার (২২ অক্টোবর) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক কাঠামোতে পরিবর্তন এসেছে। দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়,হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবার জ্ঞাতার্থে অবগত করা হলো।
হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় সূত্র জানিয়েছে, কূটনৈতিক যোগাযোগ ও আন্তর্জাতিক বিষয়ে তার অভিজ্ঞতাকে কাজে লাগাতেই তাকে এই পদে আনা হয়েছে। বিএনপি মনে করছে, তার নেতৃত্বে দলের আন্তর্জাতিক কর্মকাণ্ড আরও শক্তিশালী হবে।
-খবরপ্রতিদিন/ সি.ব