বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
জাতীয় বিদ্যুৎ বিভাগের নতুন সচিব নিয়োগ
logo

বিদ্যুৎ বিভাগের নতুন সচিব নিয়োগ

মিরানা মাহরুখ বিদ্যুৎ বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (১৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেছেন সিনিয়র সহকারী সচিব জেতী প্রু। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

মিরানা মাহরুখ বিসিএস ১৮ ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর এবং মেলবোর্নের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।

কর্মজীবনে মাঠ প্রশাসন ও মন্ত্রণালয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি হংকংয়ে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল অফিসে কাউন্সেলর ও হেড অব চ্যান্সারি হিসেবেও কাজ করেছেন।

খুঁজুন