বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
জাতীয় বিআরটিএর নম্বর প্লেট ব্যবহার নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা
logo

বিআরটিএর নম্বর প্লেট ব্যবহার নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

আগামী সপ্তাহ থেকে কঠোর আইনি ব্যবস্থা নেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), যানবাহনে বিআরটিএর দেওয়া নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার না করলে।

সোমবার (১২) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার নির্ধারিত রং, ডিজাইন ও সাইজ অনুযায়ী নম্বর প্লেট নির্ধারিত স্থানে ব্যবহার করা প্রতিটি যানবাহনের জন্য আইনিভাবে বাধ্যতামূলক। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, অনেক যানবাহনে বিআরটিএ সরবরাহকৃত মূল রেজিস্ট্রেশন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার করা হচ্ছে না। এমনকি কিছু যানবাহনে নম্বর প্লেটের পরিবর্তে হাতে পেইন্ট দিয়ে লেখা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করা হচ্ছে, যা আইন পরিপন্থী।

ডিএমপি জানায়, অনেক যানবাহনের মালিক নম্বর প্লেটের জন্য ফি জমা দিলেও বিআরটিএ থেকে নির্ধারিত নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ করেননি। এ ছাড়া অনেক যানবাহনের সামনের কাঁচে (উইন্ডশিল্ড) লাগানো আরএফআইডি ট্যাগ অকার্যকর অবস্থায় পাওয়া যাচ্ছে। এর ফলে ট্রাফিক ব্যবস্থাপনায় ও যানবাহনের ডিজিটাল তদারকিতে জটিলতা সৃষ্টি হচ্ছে।

গণবিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে আগামী সপ্তাহ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। বিআরটিএর নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগবিহীন যানবাহনের বিরুদ্ধে জরিমানাসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ অবস্থায় ট্রাফিক আইন মেনে সব যানবাহনকে দ্রুত বিআরটিএ নির্ধারিত নম্বর প্লেট ও ট্যাগ নিশ্চিত করার জন্য ডিএমপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

খুঁজুন