বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা বেনাপোল বন্দরের টার্মিনাল থেকে দুই ভারতীয় ট্রাক চালক ইয়ার পিস্তল গুলিসহ আটক
logo

বেনাপোল বন্দরের টার্মিনাল থেকে দুই ভারতীয় ট্রাক চালক ইয়ার পিস্তল গুলিসহ আটক

বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে  একটি
ট্রাক থেকে ইয়ার পিস্তল ও গুলিসহ ভারতীয় ট্রাকের চালক ও সহকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা
 হয়েছে।
 
রোববার দুপুর দেড়টার দিকে বিজিবির ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা বেনাপোল বন্দরের টার্মিনাল থেকে তাদের আটকসহ ইয়ার পিস্তল ও গুলি উদ্ধার করে ।
 
আটক ব্যক্তিরা হলেন—ট্রাক চালক গুরজীত সালুজা ও সহকারী রাম দাস নাওয়াদি।তারা উভয়েই ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের বিতুল জেলার চন্দ্র শিকড় ওয়ার্ড এলাকার বাসিন্দা।
 
৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মোজাহিদ বলেন, “আমদানি-রপ্তানিকৃত পণ্যবাহী ট্রাকের মাধ্যমে যাতে অস্ত্র বা মাদক প্রবেশ না করে, সে জন্য নিয়মিত তল্লাশি চালানো হয়। রোববার কাঁচা মরিচবাহী একটি ভারতীয় ট্রাক তল্লাশি করে চালকের কেবিন থেকে ইয়ার পিস্তলটি উদ্ধার করা হয়। অস্ত্রটি
 বাংলাদেশে বহন নিষিদ্ধ হওয়ায় তা জব্দ করে চালক ও সহকারীকে আটক করা হয়।”
 
এদিকে আটককৃত চালক দাবি করেন, আত্মরক্ষার জন্য ট্রাকে ইয়ার পিস্তলটি রাখা হয়েছিল। তবে অস্ত্রটির কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেননি। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন