বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা বীরগঞ্জে র‌্যাবের অভিযানে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ২
logo

বীরগঞ্জে র‌্যাবের অভিযানে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ এর অভিযানে কালো পাথরের একটি প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

সোমাবার (১১মে) রাত সাড়ে ১০টার দিকে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের বারুলিয়া বাজার এলাকায় র‌্যাব-১৩ অভিযান চালিয়ে একটি সার ও কীটনাশকের দোকানে তল্লাশি চালিয়ে ব্যাগে লাখা কালো পাথরের তৈরি বিষ্ণু মূর্তি উদ্ধার করে। এ ঘটনায় সার ও কীটনাশকের দোকান মালিক সহ দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপাড়া বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী ধনগাও গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মোঃ আব্দুর রউফ (৬২) ও দগড়াই খাটিয়াদিঘি গ্রামের মৃত ফজর আলীর ছেলে গণি মিয়া (৫৪।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা মূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে সংগ্রহের কথা স্বীকার করেছে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপাড়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আব্দুর রউফের সার ও কীটনাশকের দোকানে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে কালো পাথরের তৈরি বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মূর্তিটির দৈর্ঘ্য প্রায় ১৬.৫ ইঞ্চি, প্রস্থ ৭.৫ ইঞ্চি ও ওজন সাড়ে ৬ কেজি। এ ছাড়া ঘটনাস্থল থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‌্যাব-১৩ এর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান হাফিজ বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-খ ধারার অপরাধে তাদের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার নং- ১৩, তারিখ- ১২/০৫/২০২৬।

বীরগঞ্জ থানার অফিসার ইনর্চাাজ (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রতœসম্পদ সংরক্ষণ আইনে মামলা হয়েছে। আসামিদেরকে আজ মঙ্গলবার কোর্টে প্রেরণ করা হয়েছে।

খুঁজুন