বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা বড়াইগ্রামে টায়ফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
logo

বড়াইগ্রামে টায়ফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

নাটোরের বড়াইগ্রামে টায়ফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার ধানাইদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু, হেলথ ইনস্ট্রাকটর আব্দুর রহমান, হেলথ এসিস্টেন্ট নিম্নয় সরকার, অত্র স্কুলের শিক্ষক- শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচি আওতায় দেশব্যাপী ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী/ সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ টায়ফয়েড টিকা প্রদান করা হবে। ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত স্কুল পর্যায়ে এবং আগামী ০১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে এই টিকা প্রদান করা হবে।
59ed6852-22f5-4954-b964-79d54ba8c329.jpg 27.88 KB
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু জানান, বড়াইগ্রাম উপজেলায় স্কুল পর্যায়ে ৪৭ হাজার ৪৫৩ জন এবং কমিউনিটি পর্যায়ে ২৩ হাজার ৫৫৭ জন, মোট ৭১ হাজার ১০ জন শিশুকে এই টিকা প্রদান করা হবে। তবে কমিউনিটি ও স্কুল পর্যায়ে এখন পর্যন্ত ৪১% শিশু রেজিস্ট্রেশন ভুক্ত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, আমরা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং কমিউনিটি সংশ্লিষ্ট এলাকায় ব্যাপকভাবে প্রচারের নির্দেশ দিয়েছি, যেন ৯ মাস থেকে ১৫ বছর বয়সী কোন শিশু এই টিকা থেকে বাদ না পড়ে। তিনি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেন এবং অনলাইনে 'www.vaxepi.gov.bd' ওয়েবসাইটের মাধ্যমে শিশুদের রেজিস্ট্রেশন করে টিকা গ্রহণের জন্য অনুরোধ জানান।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন