বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা বড়াইগ্রামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
logo

বড়াইগ্রামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

'সমন্বিত উদ্যোগ , প্রতিরোধ করি দূর্যোগ' প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নাটোরের বড়াইগ্রামে দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

 এ উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে উপজেলার মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদুল ইসলামের নেতৃত্বে ১৮ সদস্যের একটি চৌকস দল বিভিন্ন ভূমিকম্প ও অগ্নি নির্বাপন বিষয়ে সচেতনতা মূলক মহড়া দেন।
1869ac9c-80f3-4b22-9cab-66917863b858.jpg 34.21 KB
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এসময় ফায়ার কর্মীদের সহযোগিতায় অগ্নি নির্বাপন মহড়ায় সাহসিকতার সাথে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার এবং মডেল উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্র-ছাত্রী।

দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণের সচেতনতা বৃদ্ধি ও  বিপদ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের লক্ষ্যে প্রতিবছর ১৩ অক্টোবর দিবসটি পালিত হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন