বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
জাতীয় বাসভাড়া বাড়ানো যাবে না প্রজ্ঞাপন না আসা পর্যন্ত
logo

বাসভাড়া বাড়ানো যাবে না প্রজ্ঞাপন না আসা পর্যন্ত

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি নির্দেশ দিয়েছে  জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাসভাড়া বাড়ানো নিয়ে সরকারের প্রজ্ঞাপন না আসা পর্যন্ত কোনোভাবেই ভাড়া বাড়ানো যাবে না বলে।মঙ্গলবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতির মহাসচিব সাইফুল আলম এ নির্দেশনা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত সব পরিবহন মালিককে বিদ্যমান ভাড়া চার্ট অনুসরণ করতে হবে এবং যাত্রীদের কাছ থেকে বর্তমান হারের বেশি ভাড়া আদায় করা যাবে না।

সমিতি জানায়, ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের দাম বাড়ায় যানবাহনের যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ খরচ বেড়েছে। এতে পরিবহন খাত আর্থিক চাপে রয়েছে।

এ অবস্থায় জ্বালানি মূল্য ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত বাসভাড়া পুনর্র্নিধারণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবহন নেতারা।

এর আগে বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাসভাড়া পুনর্র্নিধারণ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভাড়া বৃদ্ধির একটি খসড়া প্রস্তাব তৈরি হয়েছে বলে জানানো হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রণালয় থেকে জানানো হবে।

সম্প্রতি জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে, যা রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে।

বর্তমানে দূরপাল্লার বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ২ টাকা ৪২ পয়সা নির্ধারিত রয়েছে।

খুঁজুন