বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
শিল্প সাহিত্য ‘বাসপ পুরস্কার’-২০২৫ এ ভূষিত হলেন কবি মানজার আলম শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে
logo

‘বাসপ পুরস্কার’-২০২৫ এ ভূষিত হলেন কবি মানজার আলম শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে

ষাট এর দশকে যশোর জেলায় জন্মগ্রহণকারী শিক্ষা ক্যাডরের প্রাক্তন সদস্য কবি মানজার আলম কে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে অবদানের স্বীকৃতি সরূপ বাংলাদেশ সংস্কৃতি পরিষদ (বাসপ) এর পক্ষ থেকে 'বাসপ পুরস্কার ২০২৫'প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী রোববার, বিকেল পাঁচটায়, বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলায়াতন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

তাঁর লেখা 'নিভে যাওয়া নক্ষত্রদ্বয়' বইটিতে তিনি গ্রাম বাংলার সুন্দর ছবি ফুটিয়ে তোলার পাশাপাশি তৎকালীন সামাজিক পটভূমি তে দুটি জীবনের করুন কাহিনীর চিত্র তুলে ধরেছেন। এ ছাড়া তিনি দেশ ও বিদেশের পত্র পত্রিকা ও অন লাইন মিডিয়াতে মানবতার পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে তাঁর লেখা অব্যাহত রেখেছেন।

তিনি আশির দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার ডিগ্রী অর্জন করা ছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টর্স ডিগ্রী অর্জনসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও থাইল্যান্ডের Kasetsart বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকতার উপর প্রশিক্ষণ অর্জন করেন এবং তিনি দেশের সরকারি কলেজে শিক্ষকতা ছাড়াও এইচ এস টি টি আই খুলনায় অতিরিক্ত পরিচালকের দায়িত্ব পালন করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্য সচিব ও বাসপের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ। প্রধান আলোচক হিসেবে থাকবেন: বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক এ. কে. এম আব্দুল আঊয়াল। সভাপতিত্ব করবেন বাসপের চেয়ারম্যান ও নির্মাতা কবি রানা হোসেন। উদ্ধোধক হিসেবে থাকবেন: কবি ও রাজনীতিক বিশ্লেষক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্ত। বিশেষ অতিথি হিসেবে থাকবেন: বিজ্ঞ আইনজীবি এ্যাডভোকেট মোঃ মোজাহার আলী, দৈনিক একাত্তর আলোর সম্পাদক মো: আসাদুজ্জামান আাসাদ, (বিজ্ঞ আইনজীবি) এ্যাডভোকেট লতিফুর রহমান, সংস্কৃতিক ব্যক্তিত্ব বশিরুল আলম নান্নু ,সুপার স্টার ডি এ তায়েব, গণতান্ত্রিক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র সভাপতি আমান সোবহান, সংগীত পরিচালক মীর হাসান ¯^পন, সার্বভোমিত্ব আন্দোলন প্রধান সংগঠক ও রাজনীতিক বিশ্লেষক শামীম রেজা,  কবি শামস্ আরেফিন । স্বাগত বক্তব্য রাখবেন: বাসপের ভাইস চেয়ারম্যান কবি শান্তনা মিঠু।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন