শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
সারাবাংলা বাসের ধাক্কায় প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত
logo

বাসের ধাক্কায় প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত

বাসের ধাক্কায় প্রাইভেটকারের চার যাত্রী নিহত হয়েছেন কুমিল্লার বুড়িচংয়ে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া মিয়ামি হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন: আব্দুল মুমিন, ঝর্না, লাবিবা ও আরসাদ। তারা সবাই নোয়াখালীর সোনাইমুড়ী এলাকার বাসিন্দা। তাদের মরদেহ উদ্ধার করে কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানায় রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া মিয়ামি হোটেলের সামনে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে স্টার লাইন পরিবহনে ধাক্কা দেয়। প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। এতে চারজন নিহত ও একজন গুরুতর আহত হন।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মমিন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত একজনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

খুঁজুন