বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বিশ্ব বাসে আগুনে অন্তত ১৯ জনের মৃত্যু
logo

বাসে আগুনে অন্তত ১৯ জনের মৃত্যু

১৯ জন নিহত হয়েছেন ভারতের রাজস্থানে ভয়াবহ বাস আগুনে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে এই দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

পুলিশ সূত্রে এনডিটিভি জানিয়েছে, রাজস্থানের জয়সালমির থেকে যোধপুরগামী একটি বেসরকারি বাসে ৫৭ জন যাত্রী ছিলেন। পথে হঠাৎ বাসের পেছন দিক থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। চালক দ্রুত বাস থামিয়ে দেন, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।

পুলিশের ধারণা, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
ঘটনায় অন্তত ১৫ জন গুরুতর দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। কয়েকজনের শরীরের ৭০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে বলে এনডিটিভি জানিয়েছে।

ঘটনার পর এখনো রাজস্থান পুলিশ কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স (টুইটার)–এ পোস্ট করে বলেন, ‘জয়সালমিরে দুর্ঘটনায় প্রাণহানিতে আমি অত্যন্ত মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাই।’

মোদি আরও জানান, নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লাখ রুপি (প্রায় ২,২৫০ ডলার) এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়া হবে।

সূত্র:রয়টার্স

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন