বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
জাতীয় বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
logo

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০০১ ফ্লাইটটি ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় সকাল ৫টা ১০ মিনিটে অবতরণ করে।

সেখানে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, হজ কাউন্সিলর মো. কামরুল ইসলামসহ সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ইমিগ্রেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হজযাত্রীদের স্বাগত জানান।

রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন জানিয়েছেন, সার্বিক হজ ব্যবস্থাপনায় আগত হজযাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন।

জানা গেছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আজ বাংলাদেশ থেকে মোট ১৪টি ফ্লাইট সৌদি আরবে পৌঁছানোর কথা রয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট-২০২৬ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

খুঁজুন