বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
জাতীয় বাংলাদেশের ওপর দাদাগিরি বন্ধ করে ভারতকে বন্ধুসুলভ আচরণের আহ্বান মির্জা ফখরুলের
logo

বাংলাদেশের ওপর দাদাগিরি বন্ধ করে ভারতকে বন্ধুসুলভ আচরণের আহ্বান মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশের ওপর দাদাগিরি না করে বন্ধুসুলভ ও সহযোগিতামূলক আচরণ করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষায় জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন।

শনিবার চাপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর রাবার ড্যাম প্রকল্প এলাকা ঘুরে দেখে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, পানির ন্যায্য হিস্যা নিয়ে বহুবার ভারতের সঙ্গে আলোচনা হলেও দেশটি গুরুত্ব দিচ্ছে না।

তিনি জানান, বিএনপি সরকার গঠন করতে পারলে পানির অধিকার আদায়ে সর্বোচ্চ চেষ্টা করা হবে। নির্বাচিত সরকার থাকলে জনগণের সমর্থন নিয়ে জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে যে কোনো দাবি আদায় সহজ হয় বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, পদ্মার পানি আটকে দিয়ে মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। পদ্মা ও তিস্তার পানি বণ্টনই মূল সমস্যা। নির্বাচিত সরকার ছাড়া এসব ইস্যুর সমাধান কঠিন হবে। তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ও তিস্তার পানি বণ্টন এবং ফারাক্কা ইস্যুকে অগ্রাধিকার দেওয়া হবে।

এদিন দুপুর ২টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির ‘পদ্মা বাঁচাও’ গণসমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে, যেখানে যোগ দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন