বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
জাতীয় বাংলাদেশ-সিঙ্গাপুর ফুটবল ম্যাচ উপলক্ষে ডিএমপির বিশেষ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত
logo

বাংলাদেশ-সিঙ্গাপুর ফুটবল ম্যাচ উপলক্ষে ডিএমপির বিশেষ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয় ফুটবল দল বনাম সিঙ্গাপুর জাতীয় ফুটবল দলের মধ্যকার আসন্ন ম্যাচ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (০৯ জুন ২০২৫ ) সকাল ১১ টায় জাতীয় ফুটবল স্টেডিয়াম মাঠ, গুলিস্তানে এই নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়। 

উক্ত মহড়ায় ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের নেতৃত্বে সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল টিম এবং কে-নাইন টিম অংশগ্রহণ করে। মহড়ার মূল উদ্দেশ্য ছিলো জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশল ও সক্ষমতা প্রদর্শন এবং সঠিক নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি যাচাই করা। ম্যাচ চলাকালীন দর্শক এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশে এই মহড়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ-সিঙ্গাপুর ফুটবল ম্যাচ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইউনিফর্মে ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া সার্বিক নিরাপত্তার জন্য বিশেষ পরিস্থিতি মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকবে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট ও ক্যানাইন ইউনিট।

খেলায় আগত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

মহরায় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন