বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
জাতীয় বাংলাদেশ বাহরাইনকে ৭ গোলে হারাল
logo

বাংলাদেশ বাহরাইনকে ৭ গোলে হারাল

বাংলাদেশ নারী ফুটবল দল এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বের খেলায় বাহরাইনকে ৭-০ গোলের ব্যবধানে হারাল।

রোববার (২৯ জুন) মিয়ানমারের ইয়াংগুনে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ৫-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে আর দুটি গোল করে বাংলাদেশ।

ম্যাচের ১০ মিনিটে বাংলাদেশ লিড নেয়। ফরোয়ার্ড শামসুন্নাহার দারুণভাবে বল রিসিভ করে বক্সে প্রবেশ করেন। বাহরাইনের গোলরক্ষক পোস্ট থেকে বেরিয়ে আসলেও তার মাথার উপর দিয়ে বল জালে পাঠান। বাংলাদেশ ডাগ আউটে উল্লাস হয়।

পাঁচ মিনিট পর দর্শনীয় গোল দেখেন ইয়াঙ্গুন স্টেডিয়ামের দর্শকরা। বাম প্রান্তে লম্বা ক্রস সুন্দর করে রিসিভ করে ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো কোনাকুনি শটে গোল করেন। অসাধারণ গোলে বাংলাদেশ ২-০ স্কোরলাইনের লিড পায়।

এরপর তহুরা হেডে বল জালে পাঠিয়েছিলেন। অফসাইডে গোল হিসেবে গণ্য হয়নি। ৪২ মিনিটে কর্ণার থেকে জটলার মধ্যে কোহাতি কিসকুর শট বাহরাইনের জালে জড়ালে বাংলাদেশ ৩-০ ব্যবধানে এগিয়ে যায়।

প্রথমার্ধের ৪ মিনিট ইনজুরি সময়ে বাহরাইনের উপর ঝড় বইয়ে দেন তহুরা খাতুন। তিন মিনিটের ব্যবধানে দুই গোল করেন এই ফরোয়ার্ড। তাতে ৫-০ গোলের লিড পায় বাংলাদেশ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন