বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সারাবাংলা বাগেরহাটে সংসদীয় আসন কমানোর প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
logo

বাগেরহাটে সংসদীয় আসন কমানোর প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় তিনটি সংসদীয় আসন করার প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ  মিছিল অভ্যাহত রয়েছে। শনিবার ০২ আগষ্ট দুপুরে বাগেরহাট শহরের দশানী ট্রাফিক মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। 

মিছিলটি খুলনা বাগেরহাট মহাসড়ক দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সড়কের উপর জড়ো হয়।

সেখানে জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিতে এক প্রতিবাদ সভা হয়। প্রতিবাদ সভায় বক্তব্য দেন, জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম

সেক্রেটারি মাওলানা ইউনুস আহমেদ, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা রমিজ উদ্দিন, জেলা ইমাম সমিতির সাধারাণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ আরেফী, জেল যুব দলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, খেলাফত মজলিসের সভাপতি আমিরুল ইসলাম সিদ্দিকী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি এস এম সাদ্দাম ও এনসিপির আহবায়ক মোর্শেদ আনোয়ার সোহেল প্রমুখ।

বক্তারা বলেন, যদি না বুঝে করে থাকেন তাহলে আমরা দাবি জানালাম, আপনারা আমাদের দাবি মেনে নিয়ে বাগেরহাটের ৩ আসনের প্রস্তাবকে বাতিল করে দিয়ে চারটি আসনে পুনর্বহাল করবেন।

তবে এটা নিয়ে যদি গড়িমসি করেন, আপনারে মনগড়া প্রস্তাব জনঘনের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে জনগণ তা মেনে নিবে না।

বক্তারা আরও বলেন, জন্মলগ্ন থেকে বাগেরহাটে চারটি আসন। একটি আসন কমিয়ে তিনটি আসন করাটা খুবই অযৌক্তিক। এই প্রস্তাব দেওয়ার আগে জেলার রাজনীতিবিদ ও সাধারণ মানুষের সাথে কথা বলেনি। আজকে শান্তিপূর্ণ মিছিল করেছি। আগামীকালও আমরা মিছিল করব। জেলা প্রশাসক ও নির্বাচন কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেওয়া হবে। 

এরপরেও যদি নির্বাচন কমিশন তাদের প্রস্তাব থেকে ফিরে না আসে, তাহলে আরও কঠোর আন্দোলন করা হবে। প্রয়োজনে সারা দেশ থেকে বাগেরহাটকে বিচ্ছিন্ন করে ঘোষনা দেন বক্তারা।

খুঁজুন