বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
রাজনীতি বাগদান সারলেন এনসিপি নেতা হান্নান মাসউদ
logo

বাগদান সারলেন এনসিপি নেতা হান্নান মাসউদ

বাগদান সম্পন্ন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ। পাত্রী বাগছাস নেত্রী শ্যামলী সুলতানা জেদনী।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচরে জেদনীর বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের এই বাগদান সম্পন্ন হয়।

পরিবার সূত্রে জানা গেছে, পাত্রী শ্যামলী সুলতানা জেদনী লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। তিনি বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় নির্বাহী সদস্য (সংগঠক) হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি সংগঠনটির মিডিয়া সেলের সহ-সম্পাদক হিসেবেও দায়িত্বে আছেন।

অন্যদিকে, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সন্তান হান্নান মাসউদ শুক্রবার সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি এক সপ্তাহের বেশি সময় অবস্থান করবেন। এ সময়ে তিনি পবিত্র ওমরা পালনসহ দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।

এ বিষয়ে গণমাধ্যমকে হান্নান মাসউদ বলেন, সবার কাছে দোয়া প্রার্থী। আল্লাহর ঘর কাবা শরীফ ও প্রিয় নবীজি (স.) এর রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছি। পাশাপাশি প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের খোঁজখবর নেবো এবং এনসিপি ডায়াসপোরা উইং মধ্যপ্রাচ্য শাখাকে সুসংগঠিত করতে সহকর্মীদের সঙ্গে মতবিনিময় হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন