বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা আওয়ামী লীগের সাবেক এমপিসহ সাতজন গ্রেফতার
logo

আওয়ামী লীগের সাবেক এমপিসহ সাতজন গ্রেফতার

রাজধানীতে ২৪ ঘন্টায় ঝটিকা মিছিল বিরোধী অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের সাবেক এমপিসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও সাত সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। সুনামগঞ্জ জেলার আওয়ামীলীগ মনোনীত সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শামীমা আক্তার খানম ওরফে শামীমা শাহরিয়ার(৪৫) ২। দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান মতি (৫৫) ৩। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআর আই) এর পরিচালক ও শেখ হাসিনার সহকারি প্রেস সচিব মু. আশরাফ সিদ্দিকী ওরফে বিটু(৪৪) ৪। কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নেছার আহমেদ ওরফে নেছার উদ্দিন হাওলাদার(৩৫) ৫। দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম (৪০) ৬। নবীনগর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ  ও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন সরকার (৫৫) ও ৭। দক্ষিণ বাড্ডা বাজার ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম বিপ্লব (৫৩)।

ডিবি সূত্রে জানা যায়, শনিবার (১০ মে ২০২৫ ) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শামীমা আক্তার খানম ওরফে শামীমা শাহরিয়ারকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। অন্যদিকে ডিবি-মিরপুর বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর দারুসসালাম এলাকায় অভিযান পরিচালনা করে দুপুর ৩:৫০ ঘটিকায় মোঃ ইমরান মতিকে গ্রেফতার করে। এছাড়া দুপুর ০১:০০ ঘটিকায় ডিবি-সাইবার বিভাগের একটি টিম রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মু. আশরাফ সিদ্দিকী ওরফে বিটুকে গ্রেফতার করে।

ডিবি সূত্র আরও জানায়, ডিবি-রমনা বিভাগের একটি টিম রাজধানীর রমনা এলাকা থেকে  মোঃ নেছার আহমেদ ওরফে নেছার উদ্দিন হাওলাদারকে এবং ডিবি-মিরপুর বিভাগের একটি টিম  সাভার থানাধীন কুমকুমারি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রবিউল ইসলামকে গ্রেফতার করে। এছাড়া ডিবি-লালবাগ বিভাগের একটি টিম রাত ১১:৪৫ ঘটিকায় রাজধানীর লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মোশারফ হোসেন সরকারকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে জানা যায়, আজ (১১ মে ২০২৫) ডিবি-গুলশান বিভাগের একটি টিম কর্তৃক বাড্ডা থানার ১৮ নং সেক্টর হতে মহিদুল ইসলাম বিপ্লবকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন