বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা আত্রাইয়ে ৩দিনব্যাপী শুরু হয়েছে জাতীয় ফল মেলা
logo

আত্রাইয়ে ৩দিনব্যাপী শুরু হয়েছে জাতীয় ফল মেলা

‘দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাইথ প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে শুরু হয়েছে তিনদিন ব্যাপি জাতীয় ফল মেলা।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন- দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজন করে এ মেলার। প্রায় শতাধিক বিভিন্ন জাতের দেশীয় ও বিদেশী ফল দিয়ে মেলায় ৭টি স্টল সাজানো হয়েছে। অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপসহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম রাব্বানি, শাপলা আক্তার,, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজাদ রহমান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তৈহিদুল ইসলামসহ সকল উপসহকারি কৃষি কর্মকর্তা ও কর্মচারি বৃন্দসহ কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান- এ মেলার মধ্য দিয়ে ফলের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি এসব উন্নত জাতের ফল চাষাবাদে কৃষকরা উপকৃত হবে। প্রতিদিন একজন পুর্নবয়স্ক মানুষের ১২৫ গ্রাম ফল গ্রহনের নিয়ম। কিন্তু সেখানে ৩০ থেকে ৩৫ গ্রাম গ্রহণ করছে।

তাই পুষ্টির চাহিদা পুরণে দেশিয় ফলের গাছ রোপনের পাশাপাশি ফল খাওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে- এ বছর জেলায় আম বাগানের পরিমাণ ৩০ হাজার ৩০০ হেক্টর। যা থেকে প্রায় ৪ লাখ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রায় ৩ হাজার কোটি টাকার অধিক বার্ণিজ্যের আশা। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন