বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা আত্রাই উপজেলা পরিষদ মাঠে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
logo

আত্রাই উপজেলা পরিষদ মাঠে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

নওগাঁর আত্রাই উপজেলায় পরিষদের খেলার মাঠ টানা দুই মাস ধরে বৃষ্টির পানিতে তলিয়ে আছে। পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় মাঠে জমে থাকা পচা পানিতে দিন দিন বাড়ছে পোকা ও মশার উৎপাত। এতে একদিকে খেলাধুলা বন্ধ হয়ে পড়েছে, অন্যদিকে পরিবেশও হয়েছে মারাত্মকভাবে দুষিত।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ঘিরে থাকা এ মাঠটিতে জাতীয় কর্মসূচি, আনুষ্ঠানিকতা ও স্থানীয় কিশোর-যুবকদের খেলাধুলার আয়োজন হতো নিয়মিত। কিন্তু মাঠের চারপাশে ভবন নির্মাণ এবং মাঠটির প্রাকৃতিকভাবে নিচু হয়ে যাওয়ার কারণে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা।

স্থানীয়রা জানান, মাঠে একসময় পানি বের হওয়ার পথ থাকলেও তা বন্ধ হয়ে গেছে। ফলে টানা বর্ষণে জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। যুবক সেলিম হোসেন, চঞ্চল আহম্মেদ ও গোলাম রাব্বী বলেন, “এই মাঠেই প্রতিদিন খেলাধুলা করতাম, কিন্তু এখন কেবল পচা পানি আর মশার উপদ্রব। উপজেলায় এর বিকল্প কোনো মাঠ নেই।”

আত্রাই যুব উন্নয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সোহাগ জানান, “মাঠে পানি জমে থাকায় আমাদের ক্লাবসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এভাবে চললে পুরো ক্রীড়াচর্চা স্থবির হয়ে পড়বে।”

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাকিবুল হাসান বলেন, “মাঠটি নিচু হওয়ায় ও চারপাশে ভবন থাকায় পানি আটকে যাচ্ছে। আমরা মাঠটি মাটি ভরাট করে উঁচু করা এবং ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে উপজেলা প্রকৌশলীর নেতৃত্বে একটি কমিটি গঠন করছি। দ্রুতই স্থায়ী সমাধান হবে বলে আশা করছি।”

এখন স্থানীয়দের একমাত্র দাবি—দ্রুত মাঠের জলাবদ্ধতা নিরসন করে সেটিকে আবারো খেলাধুলা ও সরকারি অনুষ্ঠানের উপযোগী করে তোলা হোক। তা না হলে মশাবাহিত রোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি ও সামাজিক ক্ষতি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন