শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা আশুলিয়ায় নাজিম সিন্ডিকেটের যোগসূত্রে ৩ লাখে মিলছে অবৈধ গ্যাস সংযোগ
logo

আশুলিয়ায় নাজিম সিন্ডিকেটের যোগসূত্রে ৩ লাখে মিলছে অবৈধ গ্যাস সংযোগ

সাভার উপজেলার আশুলিয়া থানার বাইপাইল কাইচাবাড়ি এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গভীর রাতে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগ উঠেছে। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে স্থানীয় ‘ফোর এ ইয়ার্ন ডাইং’ ফ্যাক্টরির ১ নম্বর গেট সংলগ্ন এলাকায় এই লঙ্কাকাণ্ড ঘটে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে স্থানীয় সূত্রে জানা গেছে,গত বৃহস্পতিবার গভীর রাত্রে কাইচাবাড়ি এলাকার মনিরের বাড়ি থেকে আজগরের বাড়ি পর্যন্ত এই অবৈধ সংযোগটি দেওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ, নাজিম নামক এক প্রভাবশালী ভুয়া গ্যাস কন্টাক্টারের নেতৃত্বে এই কাজ সম্পন্ন হয়েছে।

অভিযোগ রয়েছে,এই সংযোগ দেওয়ার বিনিময়ে আজগরের কাছ থেকে ৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন নাজিম। তিতাস গ্যাস কর্তৃপক্ষের কোনো অনুমতি বা বৈধ কাগজপত্র ছাড়াই অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে এই সংযোগ প্রদান করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, দিনের বেলা ধরা পড়ার ভয়ে তারা গভীর রাতকে বেছে নেয়। নাজিমের একটি নিজস্ব সিন্ডিকেট রয়েছে যারা রাতের আঁধারে মূল লাইন ছিদ্র করে এসব সংযোগ দিয়ে থাকে।

অনুসন্ধানে জানা গেছে, এটিই নাজিমের প্রথম ঘটনা নয়। কাইচাবাড়ি ও এর আশেপাশে এর আগেও তিনি অন্তত ৫-৬টি বাড়িতে একইভাবে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অবৈধ সংযোগ দিয়েছেন। এসব সংযোগের ফলে মূল লাইনে গ্যাসের চাপ কমে যাচ্ছে এবং যেকোনো সময় বড় ধরনের অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের আশঙ্কা করছেন সাধারণ মানুষ।

এ বিষয়ে স্থানীয় তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত এই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার এবং অভিযুক্ত নাজিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অবৈধ গ্যাস সংযোগ একটি দণ্ডনীয় অপরাধ। এটি শুধু রাষ্ট্রের সম্পদ চুরি নয়,বরং জানমালের জন্য চরম ঝুঁকিপূর্ণ বহন করে।

খুঁজুন