বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সারাবাংলা আশুলিয়ায় তাঁতি দল নেতা বকুল ভুঁইয়ার পক্ষ থেকে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া
logo

আশুলিয়ায় তাঁতি দল নেতা বকুল ভুঁইয়ার পক্ষ থেকে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া

শনিবার (২৯ নভেম্বর ২০২৫ইং) তারিখে জাতীয়তাবাদী তাঁতি দলের আশুলিয়া থানা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব বকুল ভুঁইয়ার নিজ অফিসে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠিত।

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাঁর শারীরিক অবস্থা নিয়ে পরিবার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এ অবস্থায় তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবার।

চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশবাসী ও সাধারন জনগনের কাছে দোয়া চান, চিকিৎসক ও দলের নেতৃবৃন্দ জানান, তাঁর শারীরিক অবস্থার উন্নতির জন্য সবার দোয়া ও শুভকামনা অত্যন্ত জরুরি।

বেগম খালেদা জিয়ার সুস্থার জন্য দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা তাঁতি দলের সহ-সভাপতি আলহাজ্ব বকুল ভুঁইয়া, তিনি বলেন, দলবল নির্বিশেষে দেশবাসী সবার কাছে দোয়া চেয়ে বলেন, আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন। এ সময় উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন তাঁতি দলের সভাপতি হাজী আমজাদ হোসেন মোল্লা, সহ-সভাপতি আফছার ও আশুলিয়া তাঁতী দলের নেতাকর্মীসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন