ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জামগড়া ভুঁইয়া পাড়ার মকছেদ ভুঁইয়ার বাড়ির ৫ম তলার ফ্ল্যাট থেকে ভাড়াটিয়া মোছাঃ শান্তা আক্তার (২২) এর ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছেন আশুলিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে আশুলিয়া থানার (এসআই) সোহাগ সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয় বাসিন্দা আশুলিয়ার জামগড়া ভুঁইয়া পাড়া মকছেদ ভুঁইয়ার বাড়ির ৫ম তলার ভাড়াটিয়া মোঃ হাবিবুর রহমান লিটনের একটা রুম থেকে তার সৎ মেয়ে মোছাঃ শান্তা আক্তারের ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছেন।
নিহতের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে ২ বছর আগে শান্তা আক্তারের বিয়ে হয়, কিছুদিন সংসার করে তাদের সংসার ভাঙছে। জানা যায়, মেয়েটি নাচ গান করতো, নিহতের হাতে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে কোনো যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক ছিলো, সম্পর্ক খারাপ হওয়ায় রেগে মেয়েটির মোবাইল ফোনটি ভেঙে ফেলছে, মেয়েটির একাধিক বিয়ে হয়েছে এবং ধারণা করা হচ্ছে সে মাদকাসক্তিতে আসক্ত ছিলো।
আশুলিয়া থানার (এসআই) সোহাগ জানান, সংবাদ পেয়ে আশুলিয়ার জামগড়ায় ভুঁইয়া পাড়ার মকছেদ ভুঁইয়ার বাড়ির ৫ ম তলার ভাড়াটিয়া এক নারীর ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে, লাশ ময়নাতদন্ত করা হবে। ভিকটিম গলায় রশি নিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে, তবে মরদেহ ময়নাতদন্তের পর আরও তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি জানান এখনো আত্মহত্যার কারণ জানা যায়নি। আজ (১৮ নভেম্বর ২০২৫ইং) এই নারীর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। আশুলিয়ায় মাদক সেবন, জুয়া খেলা ও পরকীয়ার কারণে অনেক নারী পুরুষ আত্মহত্যা করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত নারীর লাশ থানায় রয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব