বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
অপরাধ আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড
logo

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে ১৪ জনকে আটক করে প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২ জানুয়ারি ২০২৬ ইং) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদারের নেতৃত্বে পুলিশ আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জামগড়া সরকারি প্রাইমারি স্কুল সংলগ্ন একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িত ১৪ জন যুবককে আটক করা হয়।

আটককৃতদের আশুলিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) সাদিয়া আক্তারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদক সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িত ছিলো।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার গণমাধ্যমকে জানান, এলাকায় চুরি ও ছিনতাই বেড়ে যাওয়ার পেছনে মাদক ও জুয়ার আসর বড় কারণ। মাদক ও জুয়ার অর্থ জোগাড় করতেই অপরাধীরা এসব কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তিনি আরও বলেন, “অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক ও অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।” অপরাধী যেইহোক কাউকে ছাড় দেয়া হবে না বলে তিনি জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামিদের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

খুঁজুন