বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
অপরাধ আশুলিয়ায় ক্লুলেস হত্যা মামলার এক জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ
logo

আশুলিয়ায় ক্লুলেস হত্যা মামলার এক জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

ঢাকার আশুলিয়া থানাধীন চারাবাগ কুমকুমারি এলাকায় গত ২৭/০১/২০২৫ইং তারিখ এ একটি অজ্ঞাতনামা নারীর লাশ পাওয়া যায়। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আশুলিয়া থানার মামলা নং-৬৮, তারিখ-২৮/০১/২০২৫ খ্রিঃ ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু করা হয়। 

তারই ধারাবাহিকতায় ঢাকা জেলা পুলিশের অভিভাবক মোঃ আনিসুজ্জামান (পিপিএম), সুযোগ্য পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় অজ্ঞাতনামা নারী হত্যা মামলার ঘটনার রহস্য উদঘাটনের লক্ষে, ডিবি (উত্তর) ঢাকা জেলার তদন্তকালে, তথ্য প্রযুক্তি ও বিভিন্ন কৌশল অবলম্বন করে ঢাকা জেলার ডিবি (উত্তর), এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ সালাম  সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত ০৯/১১/২০২৫ইং তারিখে উক্ত হত্যা মামলার মূল পরিকল্পনাকারী মোঃ বিদ্যুৎ মন্ডল (৩৭) কে গ্রেফতার করেন। 

মোঃ বিদ্যুৎ মন্ডল (৩৭) উক্ত হত্যার ঘটনা সম্পর্কে নিজের সম্পৃক্ততা স্বীকার করে এবং তার ছোট বোন জামাই মোঃ শাকিরুল ইসলাম হত্যার সাথে জড়িত আছে মর্মে জানায়। পলাতক আসামী মোঃ শাকিরুল ইসলামকে গ্রেফতারের লক্ষে, তথ্য প্রযুক্তি ও বিভিন্ন কৌশল অবলম্বন করে ঢাকা জেলার ডিবি (উত্তর), এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ সালাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অদ্য ২৪/১১/২৫ খ্রি. তারিখ বিকাল আনুমানিক ১৫:১০ ঘটিকায় 

ঢাকা ডিএমপি, দারুস সালাম থানা এলাকায় অভিযান পরিচালনা করে মিরপুর বড়বাজার (শামীম এর অটো রিক্সার গ্যারেজের সামনে হইতে উক্ত হত্যা মামলার পলাতক আসামী ০১। মোঃ শাকিরুল ইসলাম (২৬), পিতা-মোঃ ওবাইদুল মন্ডল, সাং-সুকানপুকুর, ছাতিনালী,থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট, এ/পি সাং-মিরপুর বড়বাজার, (শামীমের অটো গ্যারেজ), থানা-দারুস সালাম, ডিএমপি ঢাকাকে ধৃত করেন। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততা স্বীকার করেন। 

অজ্ঞাতনামা নারীর পরিচয় জানতে চাইলে সে জানায়, মৃত অজ্ঞাতনামা নারীর নাম নারগিস আক্তার (২৭)। নারগিস আক্তার সম্পর্কে তার ভাবী (শাকিরুলের স্ত্রীর বড় ভাইয়ের ৩নং স্ত্রী)। সে আরোও জানায়, তার স্ত্রীর বড় ভাই বিদ্যুৎ মন্ডল যোগসাজসে উক্ত হত্যার ঘটনা ঘটিয়েছে। উল্লেখ্য যে, বিদ্যুৎ মন্ডলকে গত ০৯/১১/২০২৫ইং তারিখে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং সে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে। ধৃত আসামীকে আশুলিয়া থানার মামলা নং-৬৮, তারিখ-২৮/০১/২০২৫ইং ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড এ গ্রেফতার দেখানো পূর্বক আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন