হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ডিইপিজেড, শ্রীপুর, ভাদাইল, জামগড়া, নরসিংহপুর ও জিরাবোসহ বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং, মাদক সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজদের দৌরাত্ম্যে আবারও সংঘর্ষের আশঙ্কায় ব্যবসায়ীসহ সাধারণ মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।
সরেজমিনে ঘুরে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত এক মাসে এসব এলাকায় কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর, লুটপাট ও গুলাগুলির অন্তত ১৪ থেকে ১৫টি ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা ও গুলাগুলিসহ বিভিন্ন মানুষের উপর চালানো হচ্ছে, যা স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে।
স্থানীয়দের অভিযোগ, কিছু অপরাধীকে গ্রেফতার করা হলেও তারা দ্রুত জামিনে বের হয়ে পুনরায় একই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হওয়ায় জনমনে নিরাপত্তাহীনতা বাড়ছে। এসব হামলা ভাংচুর লুটপাটের ঘটনার অনেক সিসিটিভির ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে।
এলাকাবাসী ও ব্যবসায়ীরা দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের দৌরাত্ম্য বন্ধ করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা যায়।
আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসে অতিষ্ঠ জনজীবন,আবারও গুলাগুলি সংঘর্ষের আশঙ্কা
আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসে অতিষ্ঠ জনজীবন,আবারও গুলাগুলি সংঘর্ষের আশঙ্কা
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ডিইপিজেড, শ্রীপুর, ভাদাইল, জামগড়া, নরসিংহপুর ও জিরাবোসহ বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং, মাদক সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজদের দৌরাত্ম্যে আবারও সংঘর্ষের আশঙ্কায় ব্যবসায়ীসহ সাধারণ মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। সরেজমিনে ঘুরে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত এক মাসে এসব এলাকায় কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের
হামলা, ভাঙচুর, লুটপাট ও গুলাগুলির অন্তত ১৪ থেকে ১৫টি ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা ও গুলাগুলিসহ বিভিন্ন মানুষের উপর চালানো হচ্ছে, যা স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয়দের অভিযোগ, কিছু অপরাধীকে গ্রেফতার করা হলেও তারা দ্রুত জামিনে বের হয়ে পুনরায় একই অপরাধমূলক কর্মকাণ্ডে
জড়িয়ে পড়ছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হওয়ায় জনমনে নিরাপত্তাহীনতা বাড়ছে। এসব হামলা ভাংচুর লুটপাটের ঘটনার অনেক সিসিটিভির ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে। এলাকাবাসী ও ব্যবসায়ীরা দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের দৌরাত্ম্য বন্ধ করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা যায়।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত