বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সারাবাংলা আশুলিয়ায় জমি ও ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে গুলাগুলি- দেশীয় অস্ত্র তৈরি ও ব্যবহারের অভিযোগ!
logo

আশুলিয়ায় জমি ও ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে গুলাগুলি- দেশীয় অস্ত্র তৈরি ও ব্যবহারের অভিযোগ!

ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন ও ধামসোনা ইউনিয়নের ভাদাইল, পাবনারটেক, জামগড়া এবং রূপায়ন আবাসন-১ এর মাঠসংলগ্ন এলাকায় জমি দখল ও ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে চলমান বিরোধে একাধিকবার গুলাগুলির ঘটনা ঘটেছে। 

স্থানীয় লোহার কামারের দোকানে দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করে তা এসব সংঘর্ষে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। একই সাথে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ছিনতাই, ডাকাতি এবং ব্যবসা দখলের মতো অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়ারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জামগড়া এলাকার দি-রোজ পোশাক কারখানার ঝুট সংগ্রহকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে একাধিক দফায় গুলাগুলি হয়। সম্প্রতি গাজিরচট এলাকায় এম এ মতিনের মালিকানাধীন জমি দখলের উদ্দেশ্যে পুনরায় গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে কয়েকজন সন্ত্রাসীকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করলে এলাকার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় বলে জানান স্থানীয়রা।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, “আমি আশুলিয়া থানায় যোগদানের পর গত ৪ মাসে চার শতাধিক অপরাধীকে গ্রেফতার ও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।” তিনি আরও জানান, পুলিশ, র‍্যাব, ডিবি পুলিশ ও সেনাবাহিনীর সমন্বিত অভিযানের ফলে এলাকায় অপরাধী দমনে সফলতা এসেছে এবং স্থানীয় বসবাসকারী জনগণ স্বস্তিতে জীবনযাপন করছেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন